ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ট্রাকের ধাক্কায় নিহত ৬,

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে-ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ১০ জন আহত । শুক্রবার সকাল ৭ টার সময় মির্জাপুরের ইচাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি। গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক, বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]