টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

Share the post

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল ক্যাম্পের রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ একরাম হাসান প্রকাশ মাস্টার একরামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২০ অক্টোবর) ভোররাতে ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, ভোররাতে চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকের সাবব্লক বি/৭ এর সামনে ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালাতে থাকে।

তিনি জানান, এ সময় ধাওয়া করে দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাস্টার একরামকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা। সে চাকমারকুল ক্যাম্পের এ/২ ব্লক মৃত মো. ইউসুফের ছেলে। একরামের নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]