চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত

Share the post

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো. রুবেল হোসেন (২৫)। এ ঘটনায় দীলিপ কুমার চৌধুরী (৪৫) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার   জানান, বেলা পৌনে ১১টার দিকে তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]