টিকা পাচ্ছেন বাদ পড়া শিক্ষার্থীরা

Share the post

নিয়মিত টিকাদানের সময় বিভিন্ন কারণে বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে। ১২ বছর পূর্ণ হলেই নেওয়া যাচ্ছে টিকা।রোববার (১৩ মার্চ) সকাল থেকে নগরের চট্টেশ্বরী সড়কের সিজিএস (চট্টগ্রাম গ্রামার স্কুল) কেন্দ্রে টিকাদান শুরু হয়। প্রথম দিন জেলা শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী ১৫টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

জানা গেছে, ১২ থেকে ১৮ বছরের কোনও শিক্ষার্থী টিকা না পেয়ে থাকলে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি জেলা শিক্ষা অফিসে অবহিত করলে শিক্ষার্থী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এছাড়া কোনও শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলে, তারাও তাদের স্কুলের সহায়তায় জেলা শিক্ষা অফিসের মাধ্যমে টিকা পাবেন। দ্বিতীয় ডোজের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীদের প্রথম ডোজও দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী বলেন, কোনও শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলে তারাও টিকা নিতে পারবে। সেক্ষেত্রে স্কুলের মাধ্যমে তাদের তথ্য আমাদের কাছে (জেলা শিক্ষা অফিসে) পৌঁছাতে হবে। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এক মাস, ২০ দিন বা ১৫ দিনের জন্য বয়স ১২ বছর পূর্ণ হয়নি। যার কারণে এতদিন তারা টিকা নিতে পারেনি। এখন এসে অনেকের বয়স ১২ বছর পূর্ণ হচ্ছে। নতুন এই সিদ্ধান্তের কারণে এখন থেকে ওই শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]