কক্সবাজারে চার কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার

Share the post

কক্সবাজারে দুটি ছুরাসহ চার কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের ঝাউতলা এলাকা হতে তাদের আটক করা হয়।

আটকরা হলো, উখিয়ার জালিয়াপালংয়ের ইনানীর পাটুয়ারটেক এলাকার মো. হোসেনের ছেলে জুয়েল (১৯), কক্সবাজার ঘোনারপাড়ার ইয়াসিনের ছেলে কিশোর অপরাধী মো. জসিম (১৬), সমিতি পাড়ার সোনা মিয়ার ছেলে মো. সোহেল(১৬), রামুর কলঘর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে আমজাদ প্রকাশ সম্রাট (১৬)। তাদের দেহ তল্লাশি করে দুইটি টিপ ছুরি উদ্ধার করা হয়।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভাস্থ ঝাউবন পউষী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশী করে জব্দ করা হয় চারটি ছুরি। এসব কিশোর অপরাধীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসতেছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত কিশোর অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]