ঝালকাঠিতে আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলা

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ (বীর উত্তম) ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার কেসব সুমন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো: মনিরুজ্জামান অভিযোগ গ্রহণ করে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট বেলা ১১টায় শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালস রোড বাস ভবন অতিক্রমকালে বাড়ির মধ্য থেকে বের হয়ে আসামিরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা ব্যাপক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা জুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা আহত অবস্থায় ছত্রভঙ্গ হয়ে যায়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে গেলে আসামিরা সেখানেও হামলা চালিয়ে চিকিৎসাগ্রহণের বাধা প্রদান করে। মামলায় আমু-ওমর ছাড়াও ফকরুল মজিদ কিরণ, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, সাবেক মেয়র আফজাল হোসেন, কাউন্সিলর তরুণ কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, কাউন্সিলর কামাল শরীফ, সৈয়দ মিলন, সাবেক ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ নামধারী ৬২ জন এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]