জাতীয় বিজ্ঞান মঞ্চে রাবির সায়েন্স ক্লাবের ১০টি ব্যতিক্রমী শো

Share the post
সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে চমক দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এসময় মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স শো প্রদর্শন করেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবিউস-সানি স্বপনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল। সায়েন্স শোতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আবদুল্লাহ আল মামুন অন্তু এবং মো. সোহান তানভীর।
আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল ‘ইনস্ট্যান্ট আইস’, ‘ভ্যানিশিং গ্লাস’, ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’। এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়।
সায়েন্স শোতে অংশ নেওয়া ক্লাব সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা রাবি সায়েন্স ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং সম্মানের। এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা, আর আগামীতেও তারা বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।
শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুণ কুমার বসাক বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।’
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতিসহ আরো অনেকে। উল্লেখ্য, সায়েন্স শো প্রদর্শন ১৮ জুন শুরু হয়ে চলেছে ২০ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]