ছুটি শেষে ইবি’র হল খুলছে কাল, ক্লাস শুরু ২১ জুন 

Share the post
ইবি প্রতিনিধি:গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল গুলো আগামীকাল ১৫ জুন সকাল ১০টা থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও ২১ জুন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে হলে ফেরার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ছুটির পর শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে হলে ফেরার লক্ষ্যে আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছি। নির্ধারিত সময়েই হল খুলবে এবং নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উল্লেখযোগ্য শিক্ষার্থী অবস্থান না করায় গত ৩ জুন সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১২ দিন বন্ধ শেষে তারা আগামী ১৫ জুন খোলার সিদ্ধান্ত হয়। এছাড়া গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও সব অফিস বন্ধ ঘোষণা করা হয়। ঈদ ও গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস-পরীক্ষা ও সব অফিস কার্যক্রম শুরু হবে আগামী ২১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]