ছুটি না পেয়ে কর্মস্থলে যাওয়ার পথে অফিস সহায়কের মৃত্যু।

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া অফিসে যাওয়ার পথে বুকে ব্যাথায় রাস্তার মধ্যেই ঢলে পড়ে মৃত্যু হয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক অফিস সহায়কের।ছুটি না দেয়ার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪  মো.শহিদুল ইসলাম এর বিরুদ্ধে। মৃত অফিস সহায়ক মো:মিজানুর রহমান(৪৫) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমাম পুর ইউনিয়নের চর কালিপুরা(বেরু মোল্লাকান্দি) গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার(৪সেপ্টেম্বর) সকাল ৮ঘটিকায় অফিস থেকে  ফোন পেয়ে অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার পথে ষোলআনী ঝাপটা সড়কে ঢলে পড়ে সড়কেই মারা যান। মিজানুর রহমান এর স্ত্রী লিজা আক্তার জানান,এক সপ্তাহ যাবৎ আমার স্বামী অসুস্থ ছিল,শ্বাসকষ্টে ভুগছিলেন,গতকালও অফিস করে অসুস্থ হয়ে যায়,ছুটি দেয় নাই উল্টো গেটের বাহিরে দাঁড় করিয়ে রাখে,এ সময় ঝিমুনি আসলে তাঁকে আট তলা ফেলে দেওয়া,চামড়া তুলে নেওয়ার  হুমকি দেয়।আজ সকালে অফিস থেকে ফোন আসলে অসুস্থ শরীর নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।তাঁরা যদি আমার স্বামীকে ছুটি দিত তাইলে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অফিস সহায়ক জানান,মিজানুর রহমান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৩ কর্মরত ছিলেন,যার দ্বায়িত্বে ছিলেন বিচারক নাজনীন আক্তার,তিনি মাতৃকালীন ছুটিতে থাকায় অতি:দ্বায়িত্ব পালন করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো:শহিদুল ইসলাম।তিনি ছুটি দেন নাই মিজানকে। এ দিকে সহকর্মীর মৃত্যুতে শোকাবহ অফিস সহায়ক’রা একযোগে কর্মবিরতি পালন করে মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়ায় নিহতের বাড়িতে উপস্থিত হলে এক হৃদয় বিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় মৃতের বড় ভাই আলী আহমেদ মোল্লা বলেন,আমার ভাইয়ের এক ছেলে,দুইটা মেয়ে।ছেলেটা অটিজম আক্রান্ত,বুদ্ধি প্রতিবন্ধী,আমরা এই বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে অভিযুক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো:শহিদুল ইসলামকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নাই। ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুজ্জামান খাঁন জিতু বলেন,ছেলেটা আমার ইউনিয়নের বাসিন্দা, অনেক ভাল একটা ছেলে ছিল,ঘটনাটা শুনে মর্মাহত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]