চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে গণধোলাই

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় এক প্রতারকে গণধোলাই দেয়ার ঘটনা ঘটছে। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের ২৭ হাজার টাকা ছিনতায় করে।

একপর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাশারের ছেলে মশিউর রহমান।

সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিলো। আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম। আজ জামতলা এলাকায় আবারও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এখন সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]