চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবীতে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির মানববন্ধন

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এমপিও ভূক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (২০ মে) সকালে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি -নজেকশিস।

এ সময় মানববন্ধনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নজেকশিস’র সহ সভাপতি নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকতা পেশা একটি মহান পেশা হলেও শিক্ষকরা নিদারুন কষ্টের মনে দিনাতিপাত করছেন। ঈদুল ফিতর পেরিয়ে ঈদুল আযহা এলেও শিক্ষকদের বেতন নিয়ে চলছে নানারকম টালবাহানা। আর তাই ইএফটির নামে বিলম্ব না করে দ্রুত বেতন প্রদাণ, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদাণ, ঈদুল আযহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদাণ এবং এমপিওভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৬ দফা অতি দ্রুত বাস্তবায়নের দাবী জানান মানববন্ধনে আগত কলেজ শিক্ষক কর্মচারীরা।

প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]