চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

Share the post
আহসান হাবীব সুমন কচুয়া,(চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় স্যালু মেশিন দিয়ে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মার্চ ২০২৫) সন্ধ্যার পর উপজেলার  ৮ নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলো খোরশেদ বকাউল (৫০) ও হাছানত বকাউল (৩৫) । নিহতরা উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামের বড় বাড়ির কবির বকাউল এর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার শাসনখোলা গ্রামের বড় বাড়ির পাশে স্যালু মেশিন দিয়ে জমিতে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় আপন দুই ভাই। তাদেরকে গুরতর আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার,মো. জাহিদ হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট আপন দুই ভাই কে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে বিদ্যুৎস্দুপৃষ্টে দুই ভাই নিহত হওয়ার খবরটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে জেনেছি।ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]