চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর বাচ্চা প্রসবের সময় মৃত্যু । ধর্ষক গ্রেফতার

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের শিকার হয়ে বাক প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার (৪২)বাচ্চা প্রসবের সময় মৃত্যু হয়েছে ।

 

রবিবার সকাল বেলা উপজেলার আশ্রাফপুর গ্রামের নিজ বাড়িতে বাচ্চা প্রসবের পর অসুস্থ হয়ে পড়লে প্রতিবন্ধী ফাতেমা আক্তার(৪২) কে হাসপতালে নেওয়ার পথে মারা যান। ধর্ষিতার নবজাতক মেয়ে শিশু বাচ্চাটি জীবিত আছে।

এঘটনায় ধর্ষক উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান@ প্রদিপ(২০)কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

 

প্রতিবন্ধী নারী ফাতেমার বড় ভাই শেখ ফরিদ জানান, ২০২৪ সালের জুলাই মাসে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান@ প্রদিপ তার বসত বাড়িতে ডেকে নিয়ে ঘরের ভিতরে আমার বাক প্রতিবন্ধী বোন ফাতেমাকে ধর্ষন করলে ফাতেমা আক্তার গর্ভবতী হয়ে পড়ে।

এঘটনা বিভিন্ন মহলে জানাজানি হলে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

 

এঘটনায় নারী প্রতিবন্ধীর ভাই শেখ ফরিদ বাদী হয়ে কচুয়া থানায় ৩ মার্চ সোমবার নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

 

মামলা দায়ের পরে একই দিনে কচুয়া থানা পুলিশ ধর্ষক মেহেদী হাসান প্রদিপকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে  চাঁদপুর জেল হাজতে প্রেরণ করে।

 

এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, নারী প্রতিবন্ধী ধর্ষনের ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে ৩ মার্চ মামলা দায়ের করলে ওইদিনেই অভিযুক্ত মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চাঁদপুর বিজ্ঞ আদালত প্রেরন করি।

ছবি কচুয়া থানায় ৩ মার্চ গ্রেফতারকৃত ধর্ষক মেহেদী হাসান প্রদিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]