চসিকের মেয়র পদে মনোনয়ন চান ১৮, কাউন্সিলরে ৪০৬ জন

Share the post
আওয়ামী লীগ ও চসিকের লোগো
আওয়ামী লীগ ও চসিকের লোগো

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে শুক্রবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলমসহ তিন জন। এছাড়া কাউন্সিলর পদে আরও ১৮ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত পাঁচ দিনে মেয়র পদে মোট ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৪০৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার মেয়র পদে চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম ছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার মো. মনোয়ার হোসেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বাংলানিউজকে বলেন, শুক্রবার মেয়র পদে তিন জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ১৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সায়েম খান জানান, শুক্রবার পর্যন্ত পাঁচ দিনে মেয়র পদে মোট ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৪০৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন চসিকের সাবেক মেয়র মনজুর আলম ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম, ইনসান আলী ও সাবেক সংসদ সদস্য মইনুদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন চসিকের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, নুরুল ইসলাম বিএসসির ছেলে শিল্পপতি মুজিবুর রহমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম চৌধুরী।

১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]