ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে…

Share the post
গাছে গাছে পলাশ ফুটে রাঙালো প্রকৃতি। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: মাটিতে পড়ে থাকা শুকনো পাতাদের পাশ কাটিয়ে জাগবে নতুন প্রাণ। নিষ্প্রাণপ্রায় এই কংক্রিটের শহরে ভালোবাসার সে কুহুস্বরে মুখর পরিবেশে মন যেন কোনো উদাসলোকে হারিয়ে যেতে যায়। মৃদুমন্দ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ জানিয়ে দিয়ে যায়, সত্যি সত্যিই বসন্ত ঋতুর রাজা। উদাস আকুল মন নেচে ওঠে দখিনা হাওয়ায়। সৌরভ তার ভরে দেয় মন-প্রাণ। ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। ন্যাড়া গাছগুলোতে আসতে শুরু করেছে নতুন পাতা। শিমুল আর পলাশ গাছে ফুটেছে রঙিন ফুল; ফুলের পাপড়ি ছড়িয়ে গ্রামের মেঠো পথকে করে দিচ্ছে রঙিন। গ্রামবাংলার চিরাচরিত এসব চিত্র একসময় দেখা যেত আমাদের এই নগরেও। ইট-কাঠ-লোহার অট্টালিকার ভিড়ে হারিয়ে গেছে শত প্রজাতির হাজারো ফুল-ফলের বৃক্ষরাজি। তবে এখনো কিছু গাছের দেখা মিলে চট্টগ্রাম নগরের সিআরবি পাহাড়ে আর পাহাড়তলীর আমবাগান এলাকায়। বসন্তের এই সময়ে গাছগুলো জানান দেয় তাদের সৌন্দর্যের কথা। বসন্তের পাতাবিহীন ন্যাড়া ডালে আগুনের লেলিহান রক্ত আভায় শোভিত হয়ে এখন যেন দাউ দাউ করে জ্বলছে শিমুল ফুলের সৌন্দর্য। সেই সৌন্দর্যকে আরো রঙিন করে তুলেছে টিয়া, ময়না, হলুদিয়া সহ নানার জাতের পাখির কলতান।

বায়ান্নর ৮ ফাল্গুন তথা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার মিলেমিশে একাকার। তাই ফাগুন এলেই আগুন জ্বলে মনে, ফাগুন এলেই কোকিল ডাকে কুঞ্জে।

তেমনি ন্যাড়া গাছে রক্তবর্ণে রঞ্জিত শিমুল ফুল আর এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হলুদিয়া পাখির সৌন্দর্যের অপরূপ চিত্রে হারিয়ে যায় মন প্রকৃতির সান্নিধ্যে। হলুদিয়া পাখি ন্যাড়া শিমুল গাছের ফুলের মাঝে নিজের লাল ঠোঁটটি দিয়ে মধু সংগ্রহ করে নিতে ছুটছে এক ডাল থেকে আরেক ডালে। এ চিত্রে মন জুড়াবে সবার, বিষণ্নতা হবে দূর। মানুষের জীবনে ঋতুরাজ বসন্ত নিয়ে আসে প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন। সে আবাহনে আজ খুলে গেছে দখিনা দুয়ার। মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়ায় শাশ্বত বাঙালির সাজে উৎসবের হাওয়ায় ভেসে বেড়াবে আজ পহেলা ফাল্গুনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]