চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

Share the post

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদকও ডেইলী পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভি’র ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যরা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম। সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।
অন্যদিক যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]