চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে মোবাইল ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার

Share the post

চট্টগ্রাম নগরীতে চলন্ত বাসে মোবাইল ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) রাতে পলোগ্রাউন্ড মাঠের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- আব্দুল কুদ্দুস রুবেল (২৮), মো. আব্দুল রাজ্জাক (২৮), মো. সাদ্দাম হোসেন (৩০), নুর নেওয়াজ (১৯), মো. শুক্কুর প্রকাশ মেহের (২২),  মো. রায়হান প্রকাশ লালু (২০), মো. আলাউদ্দিন (২৭) ও মো. অপু (২১)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে ঘটনাস্থলে একত্রিত হয়ে পরিকল্পনা করে। এরপর পরিকল্পনা অনুযায়ী তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। একটি গ্রুপ চলে যায় টাইগারপাস মোড়, একটি গ্রুপ লালখান বাজার মোড়, একটি গ্রুপ নিউমার্কেট মোড় ও অপর গ্রুপটি চলে যায় আন্দরকিল্লা মোড় এলাকায়। এরপর তারা বাসে মোবাইল ব্যবহারকারীদের টার্গেট করে জানালা দিয়ে সেকেন্ডেই মোবাইল নিয়ে মানুষের ভিড়ে মিশে যায়। জিজ্ঞাসাবাদে আসামিরা সবাই পেশাদার ছিনতাই চক্রের সদস্য বলে স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]