চট্টগ্রামে আইনজীবীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

Share the post

চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডে মো. মামুন (২৬) নামে এক শিক্ষানবীশ আইনজীবীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মামুন কক্সবাজারের চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে চট্টগ্রাম আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত।

বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মিয়ার বাপের মসজিদ এলাকায় একটি ভবনে এই ঘটনা।জানা গেছে, পারিবারিকভাবে মামুনের বিয়ে হয়েছে। বিয়ের পরে মামুন ও তার স্ত্রী ডিসি রোডে এক রুমের চিলেকোঠায় বসবাস করছিল।থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে মামুনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, মরদেহের মাথা ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী তানিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]