চট্টগ্রাম কারাগারে হচ্ছে আধুনিক বিশ্রামাগার

Share the post
নির্মাণকাজ চলছে আধুনিক বিশ্রামাগারের। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে প্রায় সাড়ে সাত হাজার। কারাগারে থাকা এসব বন্দিদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসেন স্বজনরা। দেখা করতে আসা স্বজনদের অপেক্ষা করতে হয় কারাগারের ভেতরে থাকা মাঠে। নেই পর্যাপ্ত বসার জায়গা। তাই কারাগারে আসা এসব দর্শনার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির অর্থায়নে তৈরি হচ্ছে এ আধুনিক বিশ্রামাগার। বিশ্রামাগারে থাকবে দর্শনার্থীদের জন্য বসার চেয়ার, পুরুষ ও মহিলাদের আলাদা শৌচাগার। থাকবে টিভি। বিশ্রামাগারে এক সঙ্গে অবস্থান করতে পারবেন ৩০০ থেকে ৪০০ জন। 
বিশ্রামাগারে থাকবে নারীদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থী সৈয়দা তাসমিন মনি বাংলানিউজকে বলেন, তিন মাস ধরে কারাগারে আছেন স্বামী। সপ্তাহে একবার করে দেখা করতে আসি। স্লিপ দেওয়ার পর অপেক্ষা করতে হয় দাঁড়িয়ে বসার জায়গা নেই কোথাও। 

কারা পরিদর্শক মো. আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, কারাগারে আসা দর্শনার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের স্বজনরা এর সুফল পাবেন শিগগিরই। এতদিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসলে স্বজনদের বাইরে অপেক্ষা করতে হতো।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার দর্শনার্থী কারাগারে আসেন বন্দি স্বজনদের সঙ্গে দেখা করতে। 

এছাড়া মামলা পরিচালনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে আসেন আসামিদের আইনজীবী। যারা দেখা করতে আসেন তাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। 

তিনি বলেন, কারা ফটকের ভেতরে মাঠের পশ্চিম পাশে একটি আধুনিক বিশ্রামাগার তৈরি হচ্ছে। পিএইচপি ফ্যামিলির অর্থায়নে এটি তৈরি হচ্ছে। বিশ্রামাগারের নির্মাণকাজ চলছে। শিগগিরই এর নির্মাণকাজ শেষ হবে। 

মো. কামাল হোসেন জানান, বিশ্রামাগারে থাকবে দর্শনার্থীদের জন্য বসার চেয়ার, পুরুষ ও নারীদের আলাদা শৌচাগার। থাকবে টিভি। বিশ্রামাগারে এক সঙ্গে অবস্থান করতে পারবেন ৩০০ থেকে ৪০০ জন। নারীদের জন্য থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]