অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদের চাঁদাবাজ

Share the post

গ্রেফতার মো. মোজাম্মেল হোসেন প্রকাশ মিন্টু

চট্টগ্রাম: নগরের বায়েজিদ এলাকায় জমিদখল, পাহাড় দখল ও চাঁদাবাজ দলের অন্যতম সদস্য মো. মোজাম্মেল হোসেন প্রকাশ মিন্টুকে (৩৫) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বায়েজিদ থানাধীন শ্যামল ছায়া আবাসিক এলাকার পিয়ারের কলোনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মো. মোজাম্মেল হোসেন প্রকাশ মিন্টু নোয়াখালী জেলার সোনাইমুড়ি বারাহীনগর এলাকার আবু তাহেরের ছেলে। মিন্টু বায়েজিদ এলাকায় বসবাস করে। বাহার গ্রুপের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (উত্তর) জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বায়েজিদ এলাকায় জমিদখল, পাহাড় দখল ও চাঁদাবাজ দলের অন্যতম সদস্য মো. মোজাম্মেল হোসেন প্রকাশ মিন্টু। এক বাড়ির মালিকের কাছ থেকে চাঁদা আনতে গিয়েছিল মিন্টু। খবর পেয়ে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মিন্টুর কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মিন্টু বায়েজিদ এলাকায় বসবাস করে। সে বাহার গ্রুপের অন্যতম সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]