গোল্ডেন লাইনের স্টাফদের ‘সন্ত্রাসী আচরণে’ আহত কলেজ শিক্ষার্থী — নিন্দায় সরব ছাত্রদল

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সিএনজিকে চাপ দেওয়ার ঘটনায় প্রতিবাদ করায় সরকারি রাজেন্দ্র কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাসটির স্টাফদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে শনিবার বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গোল্ডেন লাইন বাস অসতর্কভাবে চালিয়ে একটি সিএনজিকে ধাক্কা দিলে সেখানে উপস্থিত সরকারি রাজেন্দ্র কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের এক শিক্ষার্থী প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাসের চালক ও স্টাফরা ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে তাকে মারধর করে।
পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গোল্ডেন লাইন স্টাফদের এ ধরনের সন্ত্রাসী আচরণ বরদাস্ত করা হবে না। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে এখনো গোল্ডেন লাইন পরিবহনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]