গাছে বেঁধে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত সদস্য গ্রেফতার

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় ৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ব্যক্তি ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিনূলক জবানবন্দি দিয়েছে৷

এছাড়াও ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি সদস্যদেরকেও আটক ও ছিনতাইয়ের মালমাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সাথে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]