খুলনায় শিশু ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনা পাইকগাছা উপজেলায় চার বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগে মোক্তার গোলদার (৭০) নামে একজন কে আটক করেছে পুলিশ। সে উপজেলার গোপালপুরের মৃত শরিফ গোলদারের ছেলে। এ ঘটনায় থানায় নারী এ শিশু নির্যাত দমন আইনে মামলা হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও,সি,সি পাঠানো হয়েছে।

মামলা সুত্র ও মেয়ের পিতা জানিয়েছেন, আমার মেয়ে শুক্রবার বিকাল ৪ টার দিকে বাড়ির পার্শবর্তি মানিকতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সাথে খেলা করছিলো। এমন সময় একই এলাকার মৃত শরিফ গোলদারের ছেলে মোক্তার গোলদার আমার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়ির ছাদে নিয়ে ধর্ষন করে। মেয়ে রাস্তায় এসে কান্নাকাটি শুরু করলে আমার স্ত্রী মেয়ের কাছে জানতে চাইলে সে বলে পল্ট্রীফার্ম দাদু আমাকে আনেক ব্যাথা দিয়েছে। আমি মেয়ের অবস্থা দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও, সি সি পাঠান। গদাইপুর ইউনিয়ান চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি, বিষয়টি সত্যই ন্যক্কার জনক এ সমস্থ বিকৃত রুচির মানুষকে আইনের আওতায় আনা হোক। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শাফি বিষয়টি স্বীকার করে বলেন সে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর – ৯(১) ধারায় মামলা হয়েছে। যার নং- ২৬। তাং- ২৩/৭/২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]