কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাঙ্গুনিয়ায় মামলা, জরিমানা আদায়

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় কঠোর লকডাউনের প্রথম দিন সড়কে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‍্যাব ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে তল্লাশী চালানো হয়েছে। এ সময় অহেতুক ঘোরাঘুরি, বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি পালন না করে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অর্থদন্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়ন করতে মাঠে রয়েছে প্রশাসন। বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান চলমান থাকবে।

এদিকে বিধিনিষেধের প্রথম দিন সড়ক কেন্দ্রিক এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও, আশেপাশের বিভিন্ন অলিগলিতে ছিল স্বাভাবিক অবস্থা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করে।#কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাঙ্গুনিয়ায় মামলা, জরিমানা আদায়

#রাঙ্গুনিয়ায় কঠোর লকডাউনের প্রথম দিন সড়কে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‍্যাব ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে তল্লাশী চালানো হয়েছে। এ সময় অহেতুক ঘোরাঘুরি, বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি পালন না করে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অর্থদন্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ বাস্তবায়ন করতে মাঠে রয়েছে প্রশাসন। বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান চলমান থাকবে।

এদিকে বিধিনিষেধের প্রথম দিন সড়ক কেন্দ্রিক এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও, আশেপাশের বিভিন্ন অলিগলিতে ছিল স্বাভাবিক অবস্থা। সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]