শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চকরিয়ায় সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

Share the post

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক শারীরিকভাকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজার চকরিয়াস্থ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ ১১ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্টিত হয়।No description available.

মানববন্ধনে দুই সরকারী মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ৪ শত ছাত্রছাত্রী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় শহরের সাধারণ মানুষ ও মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে শিক্ষক সুরক্ষা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন ও চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, জিএএম এনামুল হক, মোঃ আবু শোয়াইব, মোঃ জসিম উদ্দিন ও মোঃ ছলিম উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]