কে হচ্ছেন তালেবান প্রধানমন্ত্রী

Share the post

তুলনামূলক স্বল্পপরিচিত এক তালেবান নেতা আফগানিস্তানের সম্ভাব্য সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন। সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবানের এই নেতার নাম মোল্লা হাসান আখুন্দ। তাকে তালেবানের একজন গড়পড়তা নেতা হিসেবে দেখা হয়। তবে জাতিসংঘের সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানের কাছে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। এর মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা ফের তালেবানের হাতে যায়। স্থানীয় সময় ৩০ আগস্ট রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।

এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, সে অনুযায়ী নতুন কাঠামোয় তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ‘সর্বোচ্চ নেতা’ হতে পারেন। তাঁর ডেপুটি হতে পারেন মোল্লা আবদুল গনি বারাদার ও মোল্লা ইয়াকুব। মোল্লা হাসান আখুন্দ হতে পারেন প্রধানমন্ত্রী। তিনি তালেবানের আগের সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। হাক্কানি নেটওয়ার্কের সিরাজ হাক্কানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]