কলেজ ছাত্রী মেয়েকে ইভটিজারের হাত থেকে রক্ষা করতে গিয়ে বখাটের হামলায় মুক্তিযোদ্ধা পিতা আহত, আটক ১

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে আব্দুল আওয়াল নামে এক বীরমুক্তিযোদ্ধা পিতা আহত হয়েছেন।গুরুতর আহত আবসর প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ সোমবার দুপুরে মনতলা শাহজালাল কলেজ গেইটে এ ঘটনা ঘটে।আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন নামে এক বখাটেকে ঘটনাস্থল থেকে আটক করেছে।ঘটনা শিকার কলেজছাত্রী জানান, আজ সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারী কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুরে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওছার মিয়ার বখাটে ছেলে হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটরসাইকেল দিয়ে কলেজ ছাত্রীর পথরোধ করে।

এসময় ৪ বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্যাক্ত করে অশ্লীল আচরণসহকারে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে।এসময় ছাত্রীর চিৎকার শুরু করলে পথচারীসহ তার মুক্তিযোদ্ধা বাবা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।উপস্থিত জনতার সহয়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মনতলা পুলিশ(তদন্ত)কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন,মামুন নামে এক যুবকে আটক করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]