করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রি

Share the post

গাজীপুর প্রতিনিধি: করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রি নাছির (৩৫) নামের এক ব্যক্তি। জানা যায়, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। স্থানীয় মো. কাশেম সিকদার বলেন, গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংকট দেখা দিলে জানতে পারি নাছির নামের এক ব্যক্তি এ ব্যবসা করে আসছে। হঠাৎ এ কালোবাজারি করে প্রচুর টাকার মালিক হয়ে গেছে নাছির। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানায়, গত এক মাস যাবৎ এমন ব্যবসা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যানসহ দু‘জনকে আটক করে। তবে, মূলহোতা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) শুব্রত পোদ্দার জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নাছির গোপালগন্জের সদরের আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]