কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইঞ্জি: হাবিবুর রহমানের মতবিনিময় সভা 

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর -১ কচুয়া আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার বিকেলে কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মূলনীতি, মুক্তিযুদ্ধ, ন্যায়বিচা আর সম্প্রতি বাস্তবায়ন করা হলেই প্রকৃত সংস্কার সম্ভব। তিনি ৩১ দফায় রাষ্ট্রপ্রধান হিসেবে দুইবারের বেশি না থাকা উল্লেখ করেছেন।

তিনি আরো বলেন, বিএনপি ভালো মানুষের দল। কোনো মাদকাসক্ত, মাদক কারবারি বা ভূমি দখলকারী বিএনপির সদস্য থাকতে পারবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

 

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক ডা: একেএম জাকির হোসেন,জহিরুল ইসলাম প্রধান,আবু নোমান, হোসাইন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ নুরুল হক প্রধান, নাছির আলম নসু, সাংগঠনিক সম্পাদক এম সাইফুল মিজান, কোষাধ্যক্ষ আবু সায়েম মৃধা, সদস্য সাহাদাত হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন বিপ্লব, মেহেদী হাসান সাকিব, মাসুদ রানা, বিল্লাল মাছুম, ইমতিয়াজ আহমেদ রাব্বিসহ আরো অনেকে।

 

এছাড়াও এসময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আবুল খায়ের প্রধান,

কচুয়া উপজেলা যুবদলের সদস্য, জাহাঙ্গীর আলম মোল্লা,জাহাঙ্গীর আলম প্রধান,বিতারা ইউনিয়ন যুবদল নেতা মোতালেব পাটোয়ারী, সাচার কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজমল চৌধুরী, ছাত্রদল নেতা জুয়েল, সোহাগ ও হাসানসহ আরো অনেকে।

 

ছবি কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চাঁদপুর -১ কচুয়া আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]