কচুয়া উপজেলা আ. লীগ সভাপতি শিশির গ্রেপ্তার

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দু’বারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১০ আগস্ট) ঢাকার মালিবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।গ্রেপ্তার শাহজাহান শিশিরের স্ত্রী নুরুন্নাহার বলেন, শিশিরের নামে যে কয়েকটা মামলা চলমান, সবগুলোতে জামিনে রয়েছেন। এখন কোন মামলায় গ্রেপ্তার করেছে, ডিবি পুলিশ সে বিষয়টি অবগত করেনি। তিনি আরও জানান, শাহজাহান শিশির উপজেলা পরিষদ নির্বাচনে দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ. লীগের একটি পক্ষ গেল নির্বাচনের আগেও বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে তিনি অসুস্থ, চিকিৎসাধীন রয়েছেন।জানতে চাইলে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান বলেন, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ধ্যায় তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড করইশ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান […]

চাঁদপুরের কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের শিক্ষা উপকরণ বিতরণ 

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়ন গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।এসময় […]