কচুয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার । ধর্ষকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর )প্রতিনিধি:কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামে ৭ বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে ধর্ষক ইউসুফ(৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।শুক্রবার পুলিশ ধর্ষক কোয়া গ্রামের সামসুল হকের ছেলে ইউসুফ হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে। ধর্ষনের শিকার শিশু কন্যা চাঁদপুর জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গ্রেফতারকৃত ধর্ষক ইউসুফকে শনিবার সকালে চাঁদপুর বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ধর্ষকের  ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কোয়া চাঁদপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে ধর্ষক ইউছুফ পাশের বাড়ীর ৭ বছরের শিশু কন্যাকে  গত ২৬ শে মার্চ বুধবার সকালে প্রলোভন দেখিয়ে  ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে।ওই শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে ৩০ শে মার্চ  তার মায়ের সাথে ধর্ষনের ঘটনাটি শেয়ার করেন। পরবর্তীতে তার মা তাকে চিকিৎসা করার জন্য চাঁদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করান। ধর্ষিতার খালা মরিয়ম বেগম শুক্রবার কচুয়া থানায় ধর্ষণের ঘটনাটি অবগত করলে ধর্ষক ইউসুফকে তার বাড়ী থেকে গ্রেফতার করেন।কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ধর্ষক ইউসুফকে শনিবার চাঁদপুর বিজ্ঞ আদালত প্রেরন করি ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]