কচুয়ায় দিন মজুরের মৃত্যু নিয়ে গুঞ্জন

Share the post

আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর :চাঁদপুরের কচুয়ায় বশির উল্যাহ (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। উপজেলার বিতারা ইউনিয়নের চানপাড়া  গ্রামে রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী ঝর্না বেগম জানান আমার স্বামীকে একই বাড়ির আমার  ভাসুর  আলী আহমেদ,তার  ছেলে মহিন উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। রবিবার বিকেলে আমার প্রতিবন্ধী ৮ বছরের ছেলে জাহিদ মাইন উদ্দিনের  দেড় বছরের ছেলে রাশেদকে খেলার ছলে মুখে হাত দিলে এ নিয়ে বাকবিতন্ডা থেকে  মারামারিতে রুপ নেয়।  এক পর্যায়ে  ভাসুর আলী আহমেদ,ছেলে মহিন উদ্দিন,সাগর ও তামান্নাসহ পরিবারের লোকজন দল বেধে আমাদের ঘরে প্রবেশ করে আমাকে কিল, ঘুষি, লাথি মেরে আমার গলায় চেপে ধরে।এ সময় আমার স্বামী বশির উল্যাহর বাধা দিতে গেলে তাকেও বেধরক মারধর করে ও ইট দিয়ে মাথায় আঘাত করে। রাতে সে ভীষন অসুস্থ্য হয়ে  ঘরেই মারা যায়।ঘটনার পর থেকে আলী আহমেদ ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

সোমবার সকালে কচুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাদপুরের মর্গে পাঠিয়ে দেয়। বশির উর‌্যাহর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যায়।

 বশির উল্যাহর পরিবার ও স্থানীয়রা  ঘটনার রহস্য উদঘাটন করে  তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছে।

 ছবি: কচুয়া থানায় নিহত বশির উল্যাহর মরদেহ, ইনসেটে ফাইল ছবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]