কচুয়ায় জলা তেতৈয়া গ্রামে কাঠের ব্রিজ নির্মানে হাজার হাজার কৃষকের প্রশান্তি

Share the post

আহসান হাবীব সুমন কচুয়া ( চাঁদপুর ) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে খালের উপর কয়েকটি কাঠের ব্রীজ নির্মান করা হয়েছে। এতে ওই এলাকা কিংবা আশে পাশের কৃষকরা প্রশান্তির স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে বর্ষার মৌসুমে বাশেঁর সাকো থাকায় পারপারে চরম ভোগান্তিতে পড়ত হতো কৃষকদের। বিশেষ করে জমির ফসল ঘরে তোলা নিয়ে হিমসিম খেতে হতো কৃষকদের। প্রতি বছর জেলা তেতৈয়া বিলে প্কয়েক শতাধিক বিঘার জমিতে বিভিন্ন ফসলাদি করে থাকেন কৃষকরা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদারের উদ্যোগে কৃষকের সুবিধার্থে ওই খালের মাঝে কয়েকটি কাঠের ব্রীজ নির্মান করা হয়েছে। কাঠের ব্রীজ নির্মানে কয়েক হাজার কৃষকের প্রশান্তি হয়। এতে আনন্দিত কৃষকরা। বিশেষ করে জলা তেতৈয়া গ্রামের তামাল তলায় কাঠের ব্রীজ নির্মান,মঞ্জুরের বাড়ির দরের সাথে কাঠের ব্রীজ ও নজিরের বাড়ির সাথে কালভার্ট নির্মান করা হয়। এতে করে কয়েক হাজার কৃষকের উপকার হয়েছে।কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে কোনো ব্রীজ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। কাঠের ব্রীজ নির্মান করায় ঘরে ফসল তুলতে এবং যাতায়াতে কোনো ধরনের অসুবিধা হবে না বলে জানান।ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি জনগনের কল্যাণে কাজ করতে। দীর্ঘদিন ধরে জলা তেতৈয়া এলাকায় কৃষকরা ফসল ঘরে তুলতে এবং যাতায়াতে সমস্যা হতো। তাই কৃষকের সুবিধার্থে নিজ প্রচেষ্টা ও সরকারি সহায়তায় কৃষকের চলাচলে কয়েকটি কাঠের ব্রীজ নির্মান করে দিয়েছি। ভবিষ্যতেও ইউনিয়ন বাসীর কল্যানে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড করইশ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান […]

চাঁদপুরের কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের শিক্ষা উপকরণ বিতরণ 

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়ন গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।এসময় […]