কক্সবাজারে দুই যুবদল নেতাকে গুলি করার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার : কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।গুলিবিদ্ধ দুজন হলেন- লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। পরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার, এ. এন. এম. সাজেদুর রহমান।এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Share the post

Share the postমোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন […]

এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ […]