এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা।

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে প্রকল্প বাজার এলাকায় যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে লোকজনকে আহত করে। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করবেন না বলেও জানান। তিনি আরও দাবি করেন, ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলার সঙ্গে বেলাল মাঝি জড়িত ছিলেন।

অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে প্রকল্প বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পল্লী চিকিৎসকের দোকানে হামলা, আটক ৩

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক  হাতিয়া প্রতিনিধি :হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনের বেলায় এক হিন্দু পল্লী চিকিৎসকের ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।   রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওচখালী পুরাতন বাজারে পল্লী চিকিৎসক উৎপল চন্দ্র মজুমদারের রুবেল ফার্মেসিতে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় […]

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

Share the post

Share the postমোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে […]