এনসিপির প্রার্থী ফয়সালের নরসিংদী-১ থেকে নির্বাচন না করার ঘোষণা

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নরসিংদী-১ (সদর) আসনে আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচনে অংশগ্রহণ না করা ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন তিনি। তবে তিনি তার ফেসবুক পোস্টে জোটের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেননি।
তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবাহুব তুলে ধরা হলো:
প্রিয় নরসিংদীবাসী,
নরসিংদীর উন্নয়নের জন্য আমি ৮ দফা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ৮ দফা বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাব। যারা এই ৮ দফা বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতে চান, আমি সবসময় তাদের পাশে থাকব। গত একমাসে আপনারা যে ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত ও ধন্য। এনসিপি করার গত এক বছরে আমি এক টাকাও উপার্জন করিনি বা কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি দলের নামে ও ভবিষ্যতেও গ্রহণ করবো না।। বরং নিজের কষ্টার্জিত অর্থই ব্যয় করেছি। যারা অনুদান দিয়েছেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি।
ইনশাআল্লাহ, দেশের জন্য যেকোনো ভূমিকা ও অবস্থান থেকে কাজ করে যাব।
তবে স্পষ্টভাবে জানাতে চাই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।
আমার পাশে থাকা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)। এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে জামায়েত ইসলামী ঢাকা-১১ ও কুমিল্লা-৪ আসন থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]