ইবিতে হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

Share the post
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শ্রীমদ্ভাগবত গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের দাবি জানান তারা।
বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পূজা উদযাপন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর দপ্তরে একটি লিখিত অভিযোগও জমা দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘অসম্প্রদায়িক বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, ধর্ম অবমাননাকারী বহিষ্কার’, ‘সবার আমার পরিচয়, আমি বাংলাদেশি’ নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
লিখিত অভিযোগে বলা হয়, ৫ আগস্ট রাতে ‘ইবিয়ান পরিবার’ নামক ফেসবুক গ্রুপে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন ইসলাম পবিত্র গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।
ওই পোস্টে মুহাইমিন লিখেছেন, “পবিত্র কুরআনের সঙ্গে গীতাপাঠের দাবি চূড়ান্ত অযৌক্তিক। গীতা কোনো সনাদযুক্ত গ্রন্থ নয় বরং এটি একটি গুহ্য ধর্মগ্রন্থ, যা যত্রতত্র প্রচার করা যায় না। এটি সার্বজনীন নয় বরং নির্দিষ্ট ব্যক্তিদের জন্য।”
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় বলেন, “এই পোস্ট সংবিধানবিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আজই এ বিষয়ে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]