ইবিতে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কেন্দ্রে আসন্ন গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৯৬ দশমিক ১৮ শতাংশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১২:৩০ মিনিটে ভর্তি পরীক্ষা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরিন এই তথ্য জানান।
এসময় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরিন বলেন, গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। এবারে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০ শিক্ষার্থীর আসন ছিল। তার মধ্যে মাত্র ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাই ১ হাজার ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যা মোট উপস্থিতির ৯৬ দশমিক ১৮ শতাংশ।
পরীক্ষা চলাকালীন সময়ে সষপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের সদস্যরা।
অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে একটু গরম থাকলেও শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরিবেশেই পরীক্ষা দিচ্ছে। প্রায় শতভাগ উপস্থিতি দেখা গেছে, অনুপস্থিতি খুবই কম। শিক্ষার্থীরা জানান প্রশ্নপত্রও তাদের কমন পড়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]