আলোচিত কিশোর গ্যাং “ডি কোম্পানী”র ১২ সদস্য আটক : অস্ত্র উদ্ধার।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর):গাজীপুরের টঙ্গীতে আভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘ডি কোম্পানী’র ১২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এসময় তাদের কাছথেকে ২টি বিদেশী পিস্তল, ২টি চাপাতি, ২টি রামদা, ৩টি লোহার রড এবং ১টি ছুরি উদ্ধার করা হয়।শনিবার রাত সাড়ে ১১টায় টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলোচিত কিশোর গ্যাং ‘ডি কোম্পানীর প্রধান রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি (৩৫), মইন আহমেদ নীরব ওরফে ডন নীরব (২৪), তানভীর হোসেন ওরফে ব্যাটারি তানভীর (২৪), পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯), মোঃ তুহিন ওরফে তারকাটা তুহিন (২১), রাজিব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), সাইফুল ইসলাম শাওন (২৩), মোঃ রবিউল হাসান (২০), শাকিল ওরফে বাঘা শাকিল (২৮), মাহফুজুর রহমান ফাহিম (২২), ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮), ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ০১ জুন রাত সাড়ে ৮টার সময় কিশোর গ্যাং ‘ডি কোম্পানী’র কয়েকজন সদস্য টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকার ভূঁইয়া পাড়া শাহী জামে মসজিদের সামনে মোঃ তুহিন আহম্মেদ এবং তুষার আহম্মেদ’কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে। এই বিষয়ে তুহিন আহম্মেদ বাদী হয়ে জিএমপি, টঙ্গী পূর্ব থানায় একটি মামলার দায়ের করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা বাদীর বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাংচুর করে ভয়ভীতির দেখায়। এরই ধারাবাহিকতায় গত ০৩ জুন রাতে একই গ্রুপের কয়েকজন সদস্য একই এলাকার একটি দর্জি দোকান ভাংচুর এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আব্দুল মালেকের ছেলে ১) সবুজ মিয়া (৩৪) ও সুজন মিয়া (২৪) এবং সবুজের স্ত্রী রুপালী (২১) কে গুরুতর আহত করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল ০৫ জুন রাতব্যাপী এক অভিযান পরিচালনা করে টঙ্গী ও উত্তরা এলাকার বিভিন্ন স্থান থেকে ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং গ্রুপের ১২ সক্রিয় সদস্যদের অস্ত্রসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডি কোম্পানী ওরফে ডেয়ারিং কোম্পানী’ কিশোর গ্যাং এর সদস্য। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল। আসামীরা বর্ণিত হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানায় র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]