“আমরা এক মহান জাতি”
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): আমি একটি বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি, আমাদের দেশের মানুষ খুবই ধর্ম প্রাণ। প্রত্যেক ধর্মের মানুষ সবাই যার যার ধর্মের প্রতি খুবই অনুগত। প্রত্যেক ধর্মেই বলা আছে তোমরা সীমা লঙ্ঘন করোনা। সৃষ্টি কর্তা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
প্রত্যেক ধর্মেই বলা আছে তোমরা সদা সত্য কথা বলবে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করবেনা। এমনকি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথমে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিবনা।
তাহলে আমরা সবাই ধর্ম প্রাণ, ধর্মকে মনে প্রাণে মানি। এটাও সত্যি আমরা মানুষ সহ সকল প্রাণী ক্রমান্বয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই একটি মাত্র বাস্তব সত্য যদি আমরা বিশ্বাস করি এবং মানি আমাদের জীবন পাল্টে যাবে। একটি কথা আছে “দৃষ্টি ভঙ্গি পাল্টান” জীবন পাল্টে যাবে।
এই সকল কথা বলার একটিমাত্র কারণ, আমরা সকল বাংলাদেশিরা একটি মহান জাতি। আমাদের চিন্তা চেতনা আকাশ সম। কতো জ্ঞানী গুণিজন এ দেশে জন্মেছেন অগণিত। জ্ঞানে গুনে, শিল্প, সাহিত্য, বিজ্ঞানে আমরা অনেকদুর এগিয়ে। কি নেই আমাদের সবই আছে। এতসব থাকার পরেও আমরা এমন ভাব করি, যেন আমাদের কিছুই নেই !
হে, সবই আছে ঠিকই আছে, কিন্তু ধৈর্য নেই। হিংসা, ঈর্ষা, লোভ, লালসা সবই আছে তবে একটু বেশী আছে। এই বেশী গুণাবলির কারণে আমরা সবাই, ধর্ম প্রাণ মানুষ হয়েও শান্তি হতে পিছিয়ে আছি। অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী।
করোনা ভাইরাস, এই অদৃশ্য অনুজীব আজ প্রায় দেড়টি বছর ধরে আমাদের একটি ইঙ্গিত ই দিয়ে যাচ্ছে তা কি জানেন? ধৈর্য-ধৈর্য কি জানেন? মহত্বের লক্ষ্যণ। ধৈর্য্য ধারণে মিলবে মুক্তি।
লক ডাউন শৈথিল্যের কারণে অধৈর্য হবোনা। ধৈর্য ধারণ করুন, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দুরত্ব বজায় রেখে চলুন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। জয় আমাদের হবেই।

