আন্তঃনগর ট্রেনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ২ দিনের রেল অবরোধের ঘোষণা

Share the post

ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পরপর দুই দিন রেল অবরোধ কর্মসূচি পালন করবে জেলাবাসী। আগামীকাল বুধবার (১৪ মে) ও পরেরদিন বৃহস্পতিবার (১৫ মে) এই রেল অবরোধ কর্মসূচি পালিত হবে। ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও সুশাসনের জন্য নাগরিক-সুজন আলাদাভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুজন নেতারা তাদের বুধবারের কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে, ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে বৃহস্পতিবারের রেল অবরোধ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাড. দেলওয়ার হোসেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিন বুধবার সকাল ১০টায় রেল স্টেশনে দেড় ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় স্টেশনে মানববন্ধন কর্মসূচিও পালিত হবে। পরদিন বৃহস্পতিবারও দুই ঘণ্টা রেল অবরোধ কর্মসূচি পালিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব আন্তঃনগর ট্রেন চালু হওয়া জেলাবাসীর প্রাণের দাবি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]