আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, আহত ২

Share the post
ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের নিমতলা এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুই জন। এছাড়াও ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিমতলা-মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে আহত হন জেলা শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরীর ছেলপ বিদ্যুৎ চৌধুরী ও বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মো. রনি মিয়া।
ককটেল বিস্ফোরণে আহতদেরকে স্থানীয়রা তাদেরকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ককটেল বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]