আখাউড়া চেকপোস্ট হয়ে ভারতে গেলেন সন্তু লারমা

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :স্বাস্থ্য পরীক্ষা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ভারতের আগরতলায় গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।শনিবার (৩ মে) দুপুরে আখাউড়া চেকপোস্ট অতিক্রম করে তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রবেশ করেন। এর আগে তিনি সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন।চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সন্তু লারমা বলেন, “এই পথে এই প্রথম ভারত যাচ্ছি। আগরতলায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাতৃ-পিতৃ তর্পণ ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করব।”

তবে পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। শুধু সংক্ষেপে বলেন, “একবার রাঙামাটি ঘুরে দেখে যান—তবেই সব বুঝবেন।” এর বেশি কিছু জানাতে অনীহা প্রকাশ করেন তিনি।

তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা জানান, সন্তু লারমা এ পথেই দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন তা এখনো নির্দিষ্ট নয়।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। সন্তু লারমা জনসংহতি সমিতির সভাপতি হিসেবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ১২ মে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন যাবত তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]