সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম কর্তৃক আয়োজিত বনভোজন

Share the post

মোঃ ফায়েল খান ( সন্দ্বীপ প্রতিনিধি ): এসো করি রক্ত দান, বাঁচিয়ে তুলি শত প্রাণ । এই স্লোগানককে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা অন্যতম মানবতার সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম । গত ১লা জানুয়ারি ২০২১ ইং রোজ শুকুবার আয়োজন করা হয় সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন । স্থান ঃ চর কালাপানিয়া সন্দ্বীপ । উক্ত বনভোজনে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম সংগঠনের প্রধান উপদেষ্ঠা খোদাবক্স সাইফুল ,সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম সংগঠনের সভাপতি কোরবান আলী,সাধারন সম্পাদক শেখ রুবেল ,অর্থ সম্পাদক টিপু সুলতান সহ সংগঠনের প্রায় ২০০ জনের অধিক সদস্য নিয়ে আয়োজন করা হয় । উক্ত বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও সাংবাদিক ডাঃ মোজাম্মেল হোসেন,কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরফুর আজাদ শিবলু ,কালাপানিয়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটু সাহেবের ছোট ভাই আসাদুরজাম্মান মিঠু ও সাংবাদিক ফায়েল খান সহ প্রমুখ । বনভোজনে সদস্যবৃন্দের জন্য আর্কষনী ইভেন্টস ছিল প্রীতি ক্রিকেট ম্যাচ , অন্ধ পাতীল ভাঙ্গা,সন্দ্বীপ ব্লাড ডোনারের আয়োজনে লাকি কুফন,গানের আসর ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান । অতিথির মধ্যে বক্তব্য প্রদান করেন কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরফুর আজাদ শিবলু, আসাদুরজাম্মান মিঠু ও সংগঠনের সাধারন সম্পাদক শেখ রুবেল সহ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]