শেখ রাসেল আমাদের অনুপ্রেরণা কক্সবাজার পৌরসভার উদ্যোগে জন্মদিন উদযাপনে মেয়র

Share the post

সোহেল রানা ।।   উখিয়া প্রতিনিধি    :        জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উদযাপন করেছে কক্সবাজার পৌরসভা। রোববার বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এসময় তিনি বলেন, বছর ঘুরে এই জন্মদিনটি এলেই আমরা শহীদ ছোট্ট রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট বংগবন্ধু পরিবারের নিহত সকল শহীদের কথা মনে পড়ে। শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও জননেত্রী শেখ হাসিনার মতো দেশের নেতৃত্ব দিতেন।

আজ তিনি না থাকলেও তাঁর আদর্শ এবং অনুপ্রেরণা আমাদের জন্য পাথেয় হয়ে রয়েছে। আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।

এসময় বিশিষ্ট শিল্পপতি এবং ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, ম্যানেজিং ডাইরেক্টর তাহা ইয়াহিয়া, পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর মিজানুর রহমান, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কেককেটে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]