পূর্ব শহীদনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রেজাউল করিম চৌধুরীর নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম মহানগরীরর পূর্ব শহীদনগর হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরানত বাড়ী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫০০০০ টাকা বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল,১ কেজি ডাল, ডেকসি, মগ, গ্লাস সহ গৃহাস্থালি পণ্য। এসময় তিনি বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। তার মধ্যে অগ্নিকান্ড খুবই দু:খজনক। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি।মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাকে যেকোন প্রয়োজনে সব সময় পাশে পাবেন। এ সময় উপস্থিত ছিলেন বায়েজীদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম খলিলুর রহমান, ফ্লোরিডা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী, এম ইউনুছ সাবেক ভিপি, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য জিএস মোহাম্মদ কফিল উদ্দীন, হাজী নাছির উদ্দীন, আবদুল কাদের সর্দার,মহিউদ্দীন মহিন সর্দার,ইলিয়াছ খাঁন মিলন,রনি দিদারী, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সালাউদ্দীন, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ ফাহাদ, সৈয়দ মোহাম্মদ আকিব, মোঃ শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, আমিনুল করিম,নুর নবী,ইসাহাক খান মাসুম,মোজাম্মল হক,মোহাম্মদ মাঈন উদ্দীন সোহেল,মুহাম্মদ বাবুল,নুরউদ্দীন,সাজ্জাদ হোসেন আশিক,সাজ্জাদ হোসেন,জালাল উদ্দীন জুবায়ের,এনামুল হক মিনহাজ, হোসেন আলি, আলাউদ্দীন সজিব, মাঈন উদ্দীন হ্নদয়, ইমাম উদ্দীন, ইরফান উদ্দীন এরফান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]