সন্দ্বীপ মাতৃভুমি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের তরুন প্রজন্মের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন মাতৃভুমি ক্লাবের উদ্যোগে পালিত হয় ২০২০ বৃক্ষরোপন অভিযান কর্মসুচী। গত ৪ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ শুক্রুবার বিকাল ৩ ঘটিকার সময় দক্ষীন পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপন কর্মসুচী, বিনামুল্যে চারা বিতরন ও বীজ বিতরন করেন মাতৃভুমি ক্লাবের উদ্যোগে। উক্ত বিতরনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শিহাব উদ্দীন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের সদস্যবৃন্দ ও সমাজের নানা পেশার লোকজন। গ্রামের সাধারন জনগনের মধ্যে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরতে বৃক্ষরোপন কর্মসুচী পালনের মাধ্যমে সংগঠনের প্রথম কাজের যাত্রা শুরু করে মাতৃভুমি ক্লাব। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপনের মাধ্যমে সামাজিক সংগঠন মাতৃভুমি ক্লাব কে এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]