বোয়ালখালী নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ১ লক্ষ টাকা জরিমানা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার এর পূর্ব পাশের আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এর মালিক আবু নঈম এর পিতা সালেহ আহমদ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ১৫ জুলাই বুধবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর পরিচালিত মোবাইল কোর্টের সময় দেখা যায় পূর্বেই ডায়াগনস্টিক সেন্টার এর প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তার এর স্বাক্ষর রাখা। ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায় নাই। ল্যাব পরিচালনার কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সকল কাগজই মেয়াদোত্তীর্ণ। পরে ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করে বন্ধ করে দেয় এবং এর মালিক জনাব আবু নঈমকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ১ (এক) লক্ষ টাকা জরিমানা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]