অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে পা ধরেন স্বামী, মেলেনি আইসিইউ

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামে আইসিইউ সেবা না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। পাঁচ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

ফাতেমা আক্তার মুক্তা (৩০) নামের ওই নারী চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার বাসিন্দা। দুই সন্তানের জননী ফাতেমাকে গত মঙ্গলবার প্রথমে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে চিকিৎসা না পাওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন সাপোর্ট পেলেও আইসিইউ না পাওয়ায় মৃত্যু হয় তার।

মৃতের স্বামী তৌহিদুল আনোয়ার বলেন, মঙ্গলবার সকাল ১০টায় মা ও শিশু হাসপাতালে গেলাম। বিভিন্ন টেস্ট করিয়ে বিকেল চারটা পর্যন্ত ছিলাম। আমার স্ত্রীকে আইসিইউ সুবিধা দিতে চিকিৎসকের পায়ে ধরেছি।

‘বলেছি এক ঘণ্টার জন্য হলেও আইসিইউ দেন। যদি অবস্থা স্থিতিশীল হয় তখন ছেড়ে দেবো। কিন্তু কারো মন গলাতে পারলাম না। পরে চমেক হাসপাতালে গেলাম।’

তিনি বলেন, জরুরি বিভাগ থেকে ৩০ নম্বর ওয়ার্ড ঘুরে করোনা ইউনিটে ভর্তি করানো হলো। শেষ পর্যন্ত অক্সিজেন দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউ লাগবে বলে জানান।

‘তবে চমেকেও আইসিইউ বেড খালি নেই জানিয়ে দেন চিকিৎসকেরা। রাত পৌনে চারটার দিকে আমার স্ত্রী মারা গেছেন। কী পরিমাণ কষ্ট গেছে তা বোঝানো সম্ভব না।’  

তিনি আরও বলেন, পত্রিকায় পড়েছি বিভিন্ন হাসপাতালে বিনা চিকিৎসায় রোগী মারা যাচ্ছে। আজ সেটা আমার সঙ্গে ঘটলো। বুঝতে পারছি মানুষ কত কষ্ট পাচ্ছে।

এ ব্যাপারে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, একজন প্রসূতি নারী মারা গেছেন শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।

হাসপাতালের সব আইসিইউতে রোগী ভর্তি ছিল। একজন রোগীকে বের করে দিয়ে অন্য রোগী রাখার তো সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে আরও আইসিইউ প্রয়োজন। শয্যা সংখ্যা বাড়ানোর ব্যাপারে আমরা কাজ করছি।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]