ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

Share the post
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং লাইটিং ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করা হয়।ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লক্ষ টাকা। এতে উদ্বৃত্ত (রাজস্ব) দেখানো হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম
পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ
ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি আনভিল বাপ্পি, সাধারণ সম্পাদক সাহ আলম, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সামু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলামসহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]